7:25 am, Thursday, 9 July 2026

মুন্সীগঞ্জে আলুক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, শিশুর হাতের আঙুল ছিন্নভিন্ন

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আলুক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

আহত শিশুর নাম মোস্তাকিম (৭)। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার আল আমিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের বিলের জমিতে এ ঘটনা ঘটে।

আহত শিশুটির বাবা আল আমিন জানান, দুপুরে অজ্ঞাতসারে খেলতে খেলতে মোস্তাকিম আলুক্ষেতের দিকে যায়। হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ পেয়ে তারা দৌড়ে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ছেলে মাটিতে পড়ে আছে। পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান তারা। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা বেঁধে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে শিশুটির ডান হাতের সবকটি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ডান পায়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে ককটেলটি সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 − eleven =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

মুন্সীগঞ্জে আলুক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, শিশুর হাতের আঙুল ছিন্নভিন্ন

Update Time : ০৭:১৬:৫০ pm, Thursday, ২৬ ফেব্রুয়ারী ২০২৬