4:52 am, Tuesday, 28 April 2026

তিন আসনে কারচুপির অভিযোগ: হাইকোর্ট ব্যালট ও নথি সংরক্ষণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪।

বৃহস্পতিবার আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল এসব তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। একই দিন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেন-এর নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

এরপর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সইয়ে এই গেজেট জারি করা হয়। তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনো দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

9 + 18 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

তিন আসনে কারচুপির অভিযোগ: হাইকোর্ট ব্যালট ও নথি সংরক্ষণের নির্দেশ

Update Time : ০৭:৫১:৪২ pm, Thursday, ২৬ ফেব্রুয়ারী ২০২৬