11:34 am, Thursday, 9 July 2026

নওগাঁয় নব-নির্বাচিত এমপি ধলুর মতবিনিময়।

নওগাঁয় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই প্রধান অতিথি সাংসদ জাহিদুল ইসলাম ধলুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীনের সভাপতিত্বে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল দপ্তরের কর্মকর্তা, থানার ওসি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এছাড়াও সদর উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে নানা সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধান করে নওগাঁর সদর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে বিনির্মাণ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু জেলার প্রাণকেন্দ্র নওগাঁ শহরকে আধুনিকায়ন করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছেন সেগুলো সুচারু ভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সকলের কাছ থেকে গঠনমূলক সহযোগিতা কামনা করেন। এসময় তিনি সকল জনগনকে সমান দৃষ্টিতে দেখে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান। সবাই মিলে সদর উপজেলার সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করার আশ্বাস প্রদান করেন সাংসদ। এসময় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভা শেষে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয়।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × four =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

নওগাঁয় নব-নির্বাচিত এমপি ধলুর মতবিনিময়।

Update Time : ০২:২০:৩৩ pm, Friday, ২৭ ফেব্রুয়ারী ২০২৬