5:53 pm, Thursday, 9 July 2026

রায়গঞ্জে জলবায়ু সুরক্ষায় রোপণ করা হলো শতাধিক চারা

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিয়াবাড়ীতে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়াবাড়ী আদর্শ যুব ক্রীড়া সংঘের উদ্যোগে এলাকায় বনজ ও ফলদ মিলিয়ে শতাধিক চারা রোপণ করা হয়। স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গাজী আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য মো. আরিফুর ইসলাম, সভাপতি সাব্বির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোছা. রুখসানা বেগম, সহ-সাধারণ সম্পাদক সম্রাট শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ। এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই উদ্যোগকে স্বাগত জানান।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতেও সহায়ক।
আয়োজকরা জানান, সবুজায়ন কর্মসূচিকে আরও বিস্তৃত করতে এবং তরুণদের সচেতন করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 3 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

রায়গঞ্জে জলবায়ু সুরক্ষায় রোপণ করা হলো শতাধিক চারা

Update Time : ০২:২২:৩১ pm, Friday, ২৭ ফেব্রুয়ারী ২০২৬