12:41 am, Friday, 10 July 2026

শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনুমতি ছাড়া কোনো শিক্ষক যদি অন্য পেশায় যুক্ত থাকে, তবে তা তদন্ত সাপেক্ষে শিক্ষা ব্যবস্থার ক্ষতি রোধ করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ যদি অন্য পেশায় সম্পৃক্ত হন, তবে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা অন্য মাধ্যমে অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি নিশ্চিত করেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − six =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Update Time : ০৮:০৭:৩৮ pm, Friday, ২৭ ফেব্রুয়ারী ২০২৬