10:39 pm, Wednesday, 8 July 2026

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে ‘অসুস্থ’ বলে মন্তব্য করে তিনি বলেন, তাদের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা করা সময় নষ্ট ছাড়া আর কিছু নয়।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি লঙ্ঘন করেছে। তাই যুদ্ধবিরতির আর কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে হামলার পর ইরানের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আলোচনা করার কোনো অর্থ নেই। ইরানের বর্তমান নেতৃত্বকে ‘অসুস্থ’ ও ‘নোংরা’ বলেও মন্তব্য করেন তিনি।

গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। ১৪ দফার ওই চুক্তি অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেবে না এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল ও ইরানি বন্দর থেকে অবরোধ প্রত্যাহার করবে। চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ৬০ দিন।

তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলার শিকার জাহাজগুলো হলো মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী এমটি আল আল-রেকাইয়াত, সৌদি আরবের এমটি ওয়াদিয়ান এবং লাইবেরিয়ার এমটি সাইপ্রাস প্রসপারিটি।

এর জবাবে মঙ্গলবার ইরানের ৮০টি সামরিক স্থাপনা ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সেন্টকম জানায়, নির্ভুল হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

অন্যদিকে ইরান দাবি করেছে, মার্কিন হামলার পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ৮৫টি স্থাপনায় তারা হামলা চালিয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × 4 =

About Author Information

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

Update Time : ০৪:২৫:০৬ pm, Wednesday, ৮ জুলাই ২০২৬