12:53 pm, Tuesday, 28 April 2026

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে তিন প্যানেলের আওয়ামীলীগ এগিয়ে

১৯০১ সালে প্রতিষ্ঠিত জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ইতিহাসে গঠনতান্ত্রিক বাধ্য বাধকতার কারণে এবারই প্রথম রমজানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী, শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মোট ৯৪৮ জন ভোটারের মধ্যে ৮৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। আইনজীবীরা ১৭টি পদের বিপরীতে ৪৭ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারই প্রথম বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত ৩টি প্যানেল পৃথকভাবে নির্বাচনে অংশ নিয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মোহাম্মদ আবদুল মন্নান-ছলিমুল মোস্তফা প্যানেল নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি সহ ৪টি পদে বিজয় লাভ করেছেন। সভাপতি মোহাম্মদ আবদুল মন্নান, সহ-সভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ-২, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে অ্যডভোকেট আজিজুল করিম জয় নির্বাচিত হয়েছেন।
জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৭জন প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদকসহ ৬টি পদে বিজয় লাভ করেছেন। যথাক্রমে অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী, সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ও অ্যাডভোকেট এ.কে.এম ও শাহজালাল চৌধুরী, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এস. এম জসিম নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত।অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার-অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করে সহসাধারণ সম্পাদক (হিসাব) সহ ৭টি পদে বিজয় লাভ করেছেন।
আওয়ামী লীগ মনোনীত  প্যানেলের বিজয়ী ৭ জন হলেন, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো: মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া ও অ্যাডভোকেট সেকাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − four =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে তিন প্যানেলের আওয়ামীলীগ এগিয়ে

Update Time : ০২:৩৫:০৮ pm, Sunday, ১ মার্চ ২০২৬