2:41 am, Friday, 10 July 2026

গাইবান্ধায় অবৈধ সেমাই কারখানায় অভিযান, জরিমানা ২০ হাজার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে সেমাই উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি লাইসেন্সবিহীন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া (ঠাকুরপাড়া) গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় কারখানার মালিক মাহামুদুর রহমান রনির বিরুদ্ধে লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও মজুদ করার প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে কারখানা থেকে ৫০ কেজি ভাজা সেমাই এবং প্রায় ২৫০ কেজি সেমাই তৈরির খামির জব্দ করা হয়। পরে জনস্বার্থে এসব পণ্য ধ্বংস করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, অনুমোদনবিহীন রং মেশানো এবং লাইসেন্স ছাড়া সেমাই তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাসব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 − nine =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

গাইবান্ধায় অবৈধ সেমাই কারখানায় অভিযান, জরিমানা ২০ হাজার

Update Time : ০৫:০৭:৪৪ pm, Sunday, ১ মার্চ ২০২৬