১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুলি করে স্ত্রী-সন্তানসহ হত্যার হুমকির অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

কারাগারে থাকা এক যুবলীগ নেতার ম্যানেজারের বাড়িতে ঢুকে স্ত্রী ও সন্তানসহ গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে রংপুর জেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

গত রোববার (১ মার্চ) দিবাগত রাতে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয় তাদের। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন—রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু এবং সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

অভিযোগ সূত্রে জানা যায়, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর হারুন অর রশিদের (কানা হারুন) ক্যাবল ব্যবসা দখলের চেষ্টা করেন আকিবুল রহমান মনু ও তামজিদুর রশিদ গালিব। ব্যবসা হস্তান্তরে অস্বীকৃতি জানালে তারা ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

গত রোববার বিকেলে আকিবুল রহমান মনু তার অনুসারীদের নিয়ে ‘ক্যাবল ওয়ান’ অফিসে ঢুকে হামলা চালান। এ সময় ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয় এবং নতুন ফিডার নিয়োগ দিতে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ রয়েছে। তাদের হুমকি ও গালিগালাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা আকিবুল রহমান মনু ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’-এর জিএম কাফিকে ফোন করে হুমকি দিয়ে বলেন, “আজকের মধ্যে সমাধান না হলে বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করে আসব।” এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও ভিডিওতে শোনা যায়।

এদিকে, ডিস ও ইন্টারনেট ব্যবসা জোরপূর্বক দখলের অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি নগরীতে সংবাদ সম্মেলন করেন সানজিদা ইসলাম নামে এক নারী। তিনি দাবি করেন, তার স্বামী নিজাম উদ্দিন সুমন ও ভাসুর হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে বৈধভাবে ডিস লাইন ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। বিএনপি সরকার গঠনের পর স্থানীয় কয়েকজন যুবদল নেতা জোরপূর্বক ব্যবসা দখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ প্রসঙ্গে যুবদল নেতা তামজিদুর রশিদ গালিব দাবি করেন, ২০১৫ সালে তাকে জেলে পাঠিয়ে তার ব্যবসা দখল করা হয়েছিল। তবে ব্যবসার বৈধ কাগজপত্র আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ব্যবসার কোনো ডকুমেন্টস থাকে না।

এ ঘটনার প্রতিবাদে রংপুর জেলার ক্যাবল ওয়ানের সব সিগন্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, “লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি-আদর্শ ও সাংগঠনিক সংহতি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে আকিবুল রহমান মনু ও তামজিদুর রশিদ গালিবকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গণভোটে কমল ১১ লাখ ভোট— ইসি বলছে ‘করণিক ভুল’

গুলি করে স্ত্রী-সন্তানসহ হত্যার হুমকির অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬