লালমনিরহাটে ঐতিহ্যবাহী সংগঠন সবুজ সংঘ সাপটানা বাজার-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে লালমনিরহাট শহরের পাঠশালা কিন্ডারগার্টেন স্কুল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সবুজ সংঘের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিসান পাটোয়ারী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম (সাবেক কাউন্সিলর), বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান মিজান এবং সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবুজ সংঘের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন লাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন বলেন, ত্রাণমন্ত্রী লালমনিরহাটের যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠনগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে উদার সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি ও যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
শু/সবা
লালমনিরহাট প্রতিনিধি: 
























