রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
গত ৪ মার্চ বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
সভায় বক্তব্য রাখেন: রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী রংপুর-২ আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন
সংসদ সদস্যরা সভায় রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শিল্প-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জনসম্পদ রপ্তানি ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ শ্যামাসুন্দরী খাল ও কেডি খাল উন্নয়ন আধুনিক কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ, কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ সংরক্ষণাগার স্থাপন ও কৃষিপণ্য রপ্তানি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি আইটি খাতের উন্নয় পীরগঞ্জে কয়লা উত্তোলন, বিসিক ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও গ্যাস সরবরাহ।
সভায় রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শু/সবা























