12:20 pm, Tuesday, 28 April 2026

কক্সবাজারের উখিয়ায় ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় জামায়াত ইসলামীর স্থানীয় ওয়ার্ড নেতা আটক

কক্সবাজারের উখিয়ায় ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় জামায়াত ইসলামীর স্থানীয় ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুতুরবিল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, উখিয়া থানার ওসি নুর আহম্মদ।
গ্রেপ্তার সাইদুল আরেফিন মিরাজ একই এলাকার নুরুল আলমের ছেলে। তিনি জামায়াত ইসলামীর স্থানীয় ওয়ার্ড কমিটির বায়তুলনায় সম্পাদক ( অর্থ সম্পাদক )। ভূক্তভোগী নারীও একই এলাকার এক প্রবাসীর স্ত্রী।
মামলার এজাহারের বরাতে নুর আহম্মদ বলেন, ভুক্তভোগী নারী প্রবাসীর স্ত্রী এবং স্বামীর সাথে নানা বিষয়ে বনিবনা না হওয়ায় বাবার বাড়ীতে অবস্থান করছিলেন। এই সুযোগে সাইদুল আরেফিন মিরাজ প্রেমে জড়িয়ে তাকে প্রতারণামূলকভাবে বিয়ে করেন এবং যৌনসম্পর্ক স্থাপনের ভিডিও মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রর্দশন করেন।
এজাহারে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, “ ১৮ দিন যাবত মিরাজ তাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রেখেছিল। তার সাথে প্রতারণা করে স্বর্ণ ও নগদ টাকাও হাতিয়ে নিয়েছে। “
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বুধবার দুপুরে সাইদুল আরেফিন মিরাজকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ পূর্বক উখিয়া থানায় ধর্ষণ ও তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন বলে জানান, ওসি।
নুর আহম্মদ জানান, মামলা দায়ের করার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে। বৃহস্পতিবার বিকালে প্রধান আসামি সাইদুল আরেফিন মিরাজ নিজ এলাকায় অবস্থানের খবরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা মিলেছে আরো যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × one =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

কক্সবাজারের উখিয়ায় ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় জামায়াত ইসলামীর স্থানীয় ওয়ার্ড নেতা আটক

Update Time : ০৯:২৫:০০ pm, Thursday, ৫ মার্চ ২০২৬