5:38 pm, Thursday, 9 July 2026

দীঘিনালায় পেট্রোল পাম্পে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

oplus_0

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের অভিযোগে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।

 এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা প্রতিনিধি সহকারী পুলিশ পরিদর্শক এএসআই মো আল্লাউদ্দিন, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো আলমগীর হোসনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, বিভিন্ন সূত্রে তারা তথ্য পান যে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারসহ আশপাশের বাজারগুলোতে কিছু পেট্রোল পাম্প জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও পাওয়া যায়।

এই অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায় এবং সংশ্লিষ্টদের সতর্কবার্তা প্রদান করে।

তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ যদি জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে—তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty − eighteen =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

দীঘিনালায় পেট্রোল পাম্পে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

Update Time : ০৪:৫২:১২ pm, Friday, ৬ মার্চ ২০২৬