ঢাকায় চবি’র প্রাক্তন সমমনা শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত » দৈনিক সবুজ বাংলা
০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় চবি’র প্রাক্তন সমমনা শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকাস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন সমমনা শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
গত শুক্রবার (১৩ মার্চ) অপরাহ্নে ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক চাকসু ভিপি ও ইসলামিক ল-ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সাংসদ ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সামছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এএইচএম হামিদুর রহমান আযাদ, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, ভিপি রেজাউল করিম, সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি জাফর আলম, শিবিরের কেন্দ্রীয় নেতা সাইদুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম এবং চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।
চবির সাবেক সভাপতি দিদারুল আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক সভাপতিদের মধ্যে আহমেদ সিহাব উল্লাহ, মোস্তাফিজুর রহমান, নুর মোশাররফ, নাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী এবং সাবেক সেক্রেটারি খন্দকার জাকারিয়া বক্তব্য রাখেন।
এছাড়া বর্তমান সেক্রেটারি মোহাম্মদ পারভেজও বক্তব্য দেন। ইসলামী ব্যাংকের ডিএমডি এস এম রেজাউল করিম ও সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা চাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে বিজয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণের যে সাড়া দেখা গেছে তা ধরে রাখার উপর কৌশল গ্রহণ করে কাজ করতে সবার প্রতি গুরুত্বারোপ করেন।
চাকসুর ধারাবাহিক ভালো ফলাফল বজায় রাখতে ইতিবাচক কর্মসূচিতে প্রাক্তনদের পাশে থাকার আহ্বান জানান চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।
শেষে প্রধান অতিথি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

বিগত দুই সরকার শিশুদের হামের টিকা না দেওয়া ‘ক্ষমাহীন অপরাধ’—প্রধানমন্ত্রী 

ঢাকায় চবি’র প্রাক্তন সমমনা শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬