ইরানকে আল্টিমেটাম ট্রাম্পের, চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি » দৈনিক সবুজ বাংলা
০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে আল্টিমেটাম ট্রাম্পের, চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি বা সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ২২ এপ্রিলের মধ্যে চুক্তি স্বাক্ষর না হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো নাও হতে পারে।

শুক্রবার ফিনিক্স-এ রিপাবলিকান পার্টির এক অনুষ্ঠান শেষে এয়ার ফোর্স ওয়ান-এ করে ওয়াশিংটন ডিসি ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “সম্ভবত আমি আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না। তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।” তিনি আরও হুঁশিয়ার করে বলেন, প্রয়োজন হলে ইরানে পুনরায় বোমা হামলা শুরু হতে পারে।

ইরান-এর পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন সংঘাত চলার পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান

যুদ্ধবিরতির তৃতীয় দিনে ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হলেও প্রায় ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো চুক্তি হয়নি।

এরপর দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু হয় এবং উভয় পক্ষই এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। আগামী ২০ এপ্রিল আবারও ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে, আলোচনায় অগ্রগতি না হওয়ায় ১১ এপ্রিল ট্রাম্প ইরানের সমুদ্রবন্দরগুলো অবরোধের ঘোষণা দেন। তিনি বলেন, অবরোধ চলাকালে ইরানের বন্দর থেকে কোনো জাহাজ বের হতে পারবে না এবং বাইরের কোনো জাহাজও প্রবেশ করতে পারবে না। সেই অবরোধ এখনো বহাল রয়েছে।

পরিস্থিতি অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা বাতিলের নির্দেশ

ইরানকে আল্টিমেটাম ট্রাম্পের, চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি

আপডেট সময় : ০১:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬