০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে সমন্বয়ক খোরশেদকে ছুরিকাঘাতে হত্যা ৪জন আটক আটক

কক্সবাজার শহরের সমুদ্রসৈকতের কবিতা চত্বরে ছাত্রদল নেতা ও ‘জুলাই যোদ্ধা’ খোরশেদ আলমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তারেক নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় চকরিয়া উপজেলার খুটাখালীর ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়ি থেকে তারেককে গ্রেফতার করা হয়। তাকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও জানা গেছে।খোরশেদের বন্ধু শাহজাহান জানান, তিনি মোহাজেরপাড়ায় নিজের বাসার সামনে লুডু খেলছিলেন। তারিন নামে একজন মোবাইলে ফোন করে জানান, কবিতা চত্বর পয়েন্টে খোরশেদকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের পাহাড়তলী ইছুলুর ঘোনা এলাকার বাসিন্দা ও শাহ আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনে ছাত্র সমন্বয়কের ভূমিকা পালন করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থল থেকে নারী-পুরুষের দুটি জুতা উদ্ধার করেছে পুলিশ। যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ছাড়া প্রত্যক্ষদর্শী হিসেবে হেফাজতে থাকা নারী সমন্বয়ক তারিন জানিয়েছেন, শহরের ঝাউতলা এলাকার দুই যুবক খোরশেদকে ছুরিকাঘাত করে।
পুলিশের দাবি, উদ্ধার করা জুতার সঙ্গে এক সন্দেহভাজন যুবকের পরা জুতার মিল পাওয়া গেছে। ওই যুবকের বাড়ি ঝাউতলা এলাকায় এবং ঘটনার রাতে তার সৈকত এলাকায় অবস্থানের তথ্যও মিল পাওয়া গেছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তারেক নামের এক যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শু/সবা

উন্নয়ন ও সুশাসনে ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার প্রত্যয়

কক্সবাজারে সমন্বয়ক খোরশেদকে ছুরিকাঘাতে হত্যা ৪জন আটক আটক

আপডেট সময় : ০৮:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬