ট্রাম্পকে ‘একটু বেশি কথা বলে আলোচনায় অনীহা তেহরানের » দৈনিক সবুজ বাংলা
০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ‘একটু বেশি কথা বলে আলোচনায় অনীহা তেহরানের

ইরান-এর উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প “একটু বেশিই কথা বলেন” এবং তার বক্তব্যে অসঙ্গতি রয়েছে।

শনিবার তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধ ও চুক্তি সংক্রান্ত বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট একই বিষয়ে পরস্পরবিরোধী কথা বলছেন।

তিনি আরও বলেন, ইরান বিশ্বাস করে যুদ্ধ কোনো ইতিবাচক ফল বয়ে আনে না, তবে আক্রমণের শিকার হলে আত্মরক্ষায় তারা প্রস্তুত। তার ভাষায়, “আমরা শেষ ইরানি সৈন্য থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় এখনো রাজি হয়নি ইরান। এ বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখও ঠিক হয়নি বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি

প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত কিছু দাবি তুলেছে বলে মনে করছে তেহরান। এসব দাবি প্রত্যাহার না করা পর্যন্ত আলোচনায় না বসার শর্ত দিয়েছে ইরান।

একটি সূত্রের বরাতে বলা হয়েছে, পাকিস্তান-এর মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে ইরান জানিয়ে দিয়েছে যে তারা দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে না।

সূত্রটি আরও জানায়, ফলপ্রসূ নয় এমন দীর্ঘ আলোচনায় সময় নষ্ট করতে চায় না তেহরান এবং তারা একটি অভিন্ন কাঠামো ছাড়া কোনো সংলাপে যেতে আগ্রহী নয়।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্কের উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে হাম-রুবেলা টিকা পাচ্ছে ২ লাখের বেশি শিশু

ট্রাম্পকে ‘একটু বেশি কথা বলে আলোচনায় অনীহা তেহরানের

আপডেট সময় : ০৭:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬