শ্রীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণে উদ্বেগ, দ্রুত উদ্ধার ও বিচার দাবি জামায়াতে ইসলামীর » দৈনিক সবুজ বাংলা
০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণে উদ্বেগ, দ্রুত উদ্ধার ও বিচার দাবি জামায়াতে ইসলামীর

গাজীপুর-এর শ্রীপুর উপজেলায় ১৫ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি প্রকাশ পেয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মসজিদের ইমাম বাবার গলায় পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসীরা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও তাকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “বর্তমান সরকার মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার ফল।”

জামায়াত নেতা দ্রুত অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মাইন পেলে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

শ্রীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণে উদ্বেগ, দ্রুত উদ্ধার ও বিচার দাবি জামায়াতে ইসলামীর

আপডেট সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬