৫০তম দিনে ইরানের ইন্টারনেট বিচ্ছিন্নতায় চরম ভোগান্তি » দৈনিক সবুজ বাংলা
০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০তম দিনে ইরানের ইন্টারনেট বিচ্ছিন্নতায় চরম ভোগান্তি

ইরান-এ সরকার-নিয়ন্ত্রিত ডিজিটাল অচলাবস্থা ৫০তম দিনে পৌঁছেছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, ইরানকে প্রায় সাত সপ্তাহ ধরে বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, যা আধুনিক সংযুক্ত সমাজের ক্ষেত্রে “অভূতপূর্ব” পরিস্থিতি।

এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দেশটিতে সাধারণ মানুষ বাধ্য হয়ে বিভিন্ন বিকল্প ও উচ্চ খরচের মাধ্যমে সংযোগ সচল রাখছেন।

এর মধ্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিঙ্ক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানে স্টারলিঙ্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের খরচ প্রতি গিগাবাইট প্রায় ৬ ডলার পর্যন্ত পৌঁছেছে, যেখানে দেশটির গড় মাসিক আয় তুলনামূলকভাবে অনেক কম।

এছাড়া ইরানে স্টারলিঙ্ক ব্যবহারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তা ব্যবহার করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে কর্তৃপক্ষ কয়েকশো এমন ডিভাইস জব্দ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি এই ইন্টারনেট বিচ্ছিন্নতা দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে হাম-রুবেলা টিকা পাচ্ছে ২ লাখের বেশি শিশু

৫০তম দিনে ইরানের ইন্টারনেট বিচ্ছিন্নতায় চরম ভোগান্তি

আপডেট সময় : ০৭:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬