2:07 pm, Tuesday, 16 June 2026

জনগণের রক্তের চেয়ে গুরুত্বপূর্ণ কী, যে সীমান্ত হত্যা ও পুশ ইন ইস্যুর আলোচনা স্থগিত? জানতে চান বিরোধী দলের সদস্য

সীমান্তে পুশ ইন (ঠেলে পাঠানো) ও সীমান্ত হত্যা নিয়ে জাতীয় সংসদে একটি সাধারণ প্রস্তাবের ওপর নির্ধারিত আলোচনা স্থগিত করায় প্রশ্ন তুলেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম

রোববার জাতীয় সংসদে কার্যপ্রণালি-বিধির ১৪৭ বিধির আওতায় আনা ওই প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা ছিল। তবে সংসদের মুলতবি ও অধিকার শাখা থেকে তাকে জানানো হয়, অনিবার্য কারণে স্পিকার প্রস্তাবটির ওপর আলোচনা স্থগিত করেছেন।

সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মীর আহমাদ বিন কাসেম বলেন, সীমান্ত হত্যা ও পুশ ইন–সংক্রান্ত একটি বিশেষ আলোচনা করার জন্য তিনি নোটিশ দিয়েছিলেন। সংসদ সচিবালয় থেকে আগে জানানো হয়েছিল যে বিষয়টি আলোচনার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু পরে তাকে জানানো হয়, অনিবার্য কারণে প্রস্তাবটি স্থগিত করা হয়েছে।

এ সময় তিনি প্রশ্ন তুলে বলেন, “জনগণের রক্তের চেয়ে আর কী গুরুত্বপূর্ণ হতে পারে, যে এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, যা কোনো দলীয় এজেন্ডা নয়, সেটি স্থগিত করতে হলো?” পাশাপাশি তিনি জানতে চান, কবে এই প্রস্তাবটি আবার আলোচনার জন্য নির্ধারণ করা হবে।

তার আনা প্রস্তাবে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় কূটনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংসদে আলোচনা করার আহ্বান জানানো হয়েছিল।

জবাবে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, প্রস্তাবটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বর্তমানে বাজেট অধিবেশন চলায় সময়ের সীমাবদ্ধতা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, স্থগিতাদেশ প্রত্যাহারের পর ভবিষ্যতে কোনো এক সময়ে এ বিষয়ে সংসদে আলোচনা হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

16 + 16 =

About Author Information

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ২১৩ কোটি টাকার সহায়তা

জনগণের রক্তের চেয়ে গুরুত্বপূর্ণ কী, যে সীমান্ত হত্যা ও পুশ ইন ইস্যুর আলোচনা স্থগিত? জানতে চান বিরোধী দলের সদস্য

Update Time : ০৫:৩৬:৪০ pm, Sunday, ১৪ জুন ২০২৬