9:39 pm, Sunday, 14 June 2026

বিআরটি প্রকল্প দ্রুত ও কার্যকর বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রকল্পটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিআরটি সেবাকে আরও আধুনিক, কার্যকর এবং যাত্রীবান্ধব করার বিষয়েও আলোচনা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বুয়েটের শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × four =

About Author Information

জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা?’

বিআরটি প্রকল্প দ্রুত ও কার্যকর বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

Update Time : ০৭:২৯:৪০ pm, Sunday, ১৪ জুন ২০২৬