8:57 pm, Wednesday, 1 July 2026

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির সূচনা হয়েছে রাজধানীর রায়েরবাজারে শহীদদের গণকবর জিয়ারতের মধ্য দিয়ে। এ সময় দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দুই বছর পেরিয়ে গেলেও জুলাই গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি।

বুধবার (১ জুলাই) দুপুরে রায়েরবাজার বধ্যভূমি ও কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মুগ্ধ, ফারহান ফাইয়াজ, লিয়াকতসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ এবং ৩০ হাজার আহত যোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এনসিপি। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা, শ্রমিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক, প্রবাসী এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করা সবার অবদানের কথাও স্মরণ করেন তিনি।

তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর আমরা গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের কথা বলেছিলাম। কিন্তু সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা পাইনি।”

ইনুর রায়ে অসন্তোষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কর্তৃক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার রায়ে অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

তার ভাষায়, এই রায়ে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী জনগণ ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করেন না। রাষ্ট্রপক্ষকে এ রায়ের বিরুদ্ধে আপিল করে আরও কঠোর শাস্তির দাবি জানান তিনি।

বিচার প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ

বর্তমান সরকারের আমলে জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত মাত্র দুটি মামলার রায় হয়েছে। শেখ হাসিনাসহ পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন এবং রায় কার্যকর করার দাবি জানান তিনি। একই সঙ্গে শহীদ পরিবারকে প্রতিশ্রুত আর্থিক সহায়তা ও আহতদের পুনর্বাসন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সংস্কার বাস্তবায়নের দাবি

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই শহীদদের কবর সংরক্ষণ এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি ৫ আগস্টের মধ্যে স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, তা না হলে জনগণ নিজেরাই সেটি উন্মুক্ত করবে।

তিনি আরও বলেন, সরকারকে শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই উদ্‌যাপন করলেই হবে না; গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পক্ষে রয়েছে।

সরকারি কর্মসূচি নিয়ে প্রশ্ন

বর্তমান সরকারের পক্ষ থেকে এখনো জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা না হওয়ায় হতাশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে এনসিপি ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন, পদযাত্রা, গণসংযোগ, শহীদ স্মরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। কর্মসূচির সমাপনী হবে ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ শীর্ষক আয়োজনের মাধ্যমে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − 5 =

About Author Information

Popular Post

পানির সংকট নিরসনে ৫টি গভীর নলকূপ বসানো হচ্ছে

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: নাহিদ ইসলাম

Update Time : ০৬:২৬:২৯ pm, Wednesday, ১ জুলাই ২০২৬