8:58 pm, Wednesday, 1 July 2026

খুলনায় মাকে হত্যা মামলায় ছেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

খুলনার খালিশপুরে হোমিও চিকিৎসকের মা মমতাজ পারভীন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছেলে মো. মাসুম হোসেনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. আসাদুর জামান এ আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা, সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইউসুফ আলী হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা বুধবার থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া মাসুম হোসেন নিহত মমতাজ পারভীনের বড় ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৪ জুন সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী ফারজানা ইসলাম মুনা শাশুড়ির কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে কাছে গিয়ে তিনি মমতাজ পারভীনের মুখমণ্ডল ফোলা, নাক দিয়ে রক্ত বের হওয়া, ডান হাতের ছোট আঙুলের গোড়ায় কামড়ের চিহ্ন এবং ঘাড়ের বাম পাশে নখের আঁচড় দেখতে পান।

খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর প্রথমে নিহতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরদিন দাফন সম্পন্ন হওয়ার পর আবারও তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে হত্যা মামলা দায়েরের পর বড় ছেলে মাসুম হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার বিস্তারিত জানতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 − 4 =

About Author Information

Popular Post

পানির সংকট নিরসনে ৫টি গভীর নলকূপ বসানো হচ্ছে

খুলনায় মাকে হত্যা মামলায় ছেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

Update Time : ০৬:৪৪:২০ pm, Wednesday, ১ জুলাই ২০২৬