8:59 pm, Wednesday, 1 July 2026

জিম্বাবুয়ের কাছে লজ্জার হারের পর টেস্ট র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের প্রভাব পড়েছে বাংলাদেশের আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে টাইগাররা। আর বাংলাদেশের অবনমনের সুযোগে সপ্তম স্থানে উঠে এসেছে পাকিস্তান।

কিছুদিন আগেই পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠেছিল বাংলাদেশ। ওই সিরিজের পর টাইগারদের রেটিং ছিল ৭৮। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের কারণে পাঁচ রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশের বর্তমান রেটিং নেমে এসেছে ৭৩-এ।

অন্যদিকে ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে পাকিস্তান।

হারারে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টেস্টে শুরু থেকেই ছন্দহীন ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার পর বড় লিড নেয় স্বাগতিক জিম্বাবুয়ে। তারা প্রথম ইনিংসে ৪১০ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয়।

ফলো-অন এড়াতে নেমেও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

এটি টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ব্যবধানে হার। এর আগে ২০০১ সালে দুই দলের প্রথম টেস্ট ম্যাচেও একই ধরনের পরাজয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। প্রায় ২৫ বছর পর আবারও জিম্বাবুয়ের কাছে এমন হার টাইগারদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

সর্বশেষ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম এবং বাংলাদেশ ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। এই ধাক্কার পর আগামী টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলের সামনে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − 15 =

About Author Information

Popular Post

পানির সংকট নিরসনে ৫টি গভীর নলকূপ বসানো হচ্ছে

জিম্বাবুয়ের কাছে লজ্জার হারের পর টেস্ট র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ

Update Time : ০৬:১৫:৪৬ pm, Wednesday, ১ জুলাই ২০২৬