জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে মামুনুর স্বর্ণের বারগুলো নিয়ে শালুয়ার মাঠ দিয়ে ভারতে পাচারকালে বিজিবি তাকে হাতেনাতে আটক করে।
এসময় তার কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। আটককৃত উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদের (২৫)।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমান সঙ্গীয় বিজিবি সদস্যসহ সালুয়ার মাঠে অভিযান চালায়। এসময় মামুনুর রশিদের গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১০’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
জয়পুরহাট -২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শু/সবা
পাঁচবিবি প্রতিনিধি 



















