9:55 pm, Saturday, 4 July 2026

গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির ‘জুলাই পদযাত্রা ঘোষণা

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কর্মসূচির ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই বাংলাদেশের ইতিহাসে আত্মত্যাগ, গণতন্ত্র, ন্যায়বিচার ও নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রতীক। গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্ম এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, এই কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ আয়োজন করা হবে। আগামী ৬ জুলাই থেকে এনসিপির শীর্ষ নেতারা উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পৃথকভাবে পদযাত্রায় অংশ নেবেন।

সারজিস আলম বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি হাজারো শহীদের আত্মত্যাগের স্মারক এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক। তাই এই কর্মসূচির মাধ্যমে শহীদদের অবদান স্মরণ, গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দেওয়া এবং দেশ গঠনের অঙ্গীকার আরও শক্তিশালী করাই এনসিপির লক্ষ্য।

সংবাদ সম্মেলনে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ দেশের সর্বস্তরের নাগরিক, শিক্ষার্থী, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 2 =

About Author Information

Popular Post

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির ‘জুলাই পদযাত্রা ঘোষণা

Update Time : ০৭:২৩:৫৪ pm, Saturday, ৪ জুলাই ২০২৬