অনলাইনে নিরাপদ থাকতে কাজ করছে টিকটক » দৈনিক সবুজ বাংলা
০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে নিরাপদ থাকতে কাজ করছে টিকটক

তরুণদের মধ্যে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে টিকটক। সঙ্গে সহযোগী রয়েছে জাগো ফাউন্ডেশন। এরই মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, জামালপুর, বাগেরহাট এবং নড়াইল জেলায় সফলভাবে ‘অনলাইন সেফটি আড্ডা’ নামে কর্মশালা আয়োজন করেছে।

এসব কর্মশালায় অংশগ্রহণকারীরা অনলাইন ডোমেনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসমুহ ব্যবহারের বিভিন্ন নিরাপত্তাজনিত দক্ষতা এবং আচরণগত শিষ্টাচার সম্পর্কে জ্ঞান আহরণ করে।

কর্মশালার একটি উল্লেখযোগ্য অংশ ছিল টিকটকের সেফটি টুলসগুলোর সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া, যা প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

এছাড়া অনলাইন কন্টেন্ট তৈরির জন্য বিভিন্ন টিপস এবং কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীরা জ্ঞান অর্জন করেছে। অনলাইন সেফটি সামিট-সিলেট নামে সিলেটে একটি বিভাগীয় মিটআপ পরিচালনা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রাবেয়া আক্তার রিয়া, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে তারা ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারে সতর্কতার গুরুত্বের উপরেও আলোকপাত করেন।

স/মিফা

জনপ্রিয় সংবাদ

বিগত দুই সরকার শিশুদের হামের টিকা না দেওয়া ‘ক্ষমাহীন অপরাধ’—প্রধানমন্ত্রী 

অনলাইনে নিরাপদ থাকতে কাজ করছে টিকটক

আপডেট সময় : ০৫:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪