লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি সংখ্যালগু সম্প্রদায়ের বাড়িতে আগুন লেগেছে। এতে চারটি পরিবারের দুটি বসত ঘর ও দুটি রান্না ঘর পুড়ে ছাই গেছে। আগুনে রনি আচার্য নামে এক প্রতিবন্ধী যুবক দগ্ধ হয়েছেন। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পূর্ব কল্যাণপুর জনতা কলেজ সংলগ্ন ঠাকুর বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ওই বাড়ির দ্রিজেন্দনাল আচার্যের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পার্শ্ববর্তী দুলাল আচার্য, পুরবী রানী পাল, সুরেশ চন্দ্র পালের ঘর পুড়ে যায়। এসময় দুলাল আচার্যের ঘরে থাকা প্রতিবন্ধী ছেলে রনি আচার্য বের করতে দেরি হওয়া অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠায়।
লক্ষ্মীপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, দেড়ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চারটি ঘর পুড়ে গেছে। এরমধ্যে দুটি বসতঘর ও দুটি রান্নাঘর। প্রাথমিকভাবে ১২ লাখ টাকার ক্ষতি নিরুপণ করা হয়েছে।
2:04 am, Saturday, 27 June 2026
News Title :
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, দগ্ধ প্রতিবন্ধী যুবক
-
স্টাফ রিপোর্টার,লক্ষীপুর - Update Time : ০৮:১৬:৩৮ pm, Tuesday, ১৮ মার্চ ২০২৫
- ।
- 253 Time View
Tag :
Popular Post
স্টাফ রিপোর্টার,লক্ষীপুর 






















