5:52 am, Saturday, 2 May 2026

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর আওতায় রাজধানীর ১০টি থানায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সূত্রাপুর থানা থেকে ১ জন, মোহাম্মদপুর থেকে ৪ জন, খিলগাঁও থেকে ৩ জন, হাজারীবাগ থেকে ১ জন, আদাবর থেকে ১ জন, কলাবাগান থেকে ১ জন, যাত্রাবাড়ী থেকে ৫ জন, দক্ষিণখান থেকে ২ জন, শাহবাগ থেকে ১ জন এবং বনানী থানা থেকে ১ জনকে আটক করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিটি থানা নিজ নিজ এলাকার অপরাধপ্রবণ ও সংবেদনশীল স্থানে তল্লাশি কার্যক্রম চালায়।

গ্রেপ্তারকৃত সকলকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

এমআর/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen − 1 =

About Author Information

M Rahman

Popular Post

ইরানি ড্রোন ঠেকাতে আরব আমিরাতে লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

Update Time : ০৯:৩৩:২৭ pm, Monday, ২৬ জানুয়ারী ২০২৬