1:03 am, Monday, 8 June 2026

আশুলিয়ায় কেন্দ্র দখলের অভিযোগে আটক ১৩

সাভারের আশুলিয়ায় কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে পৃথক অভিযানে ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মন শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধামসোনা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ১২ জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। অপর একজনকে পৃথক অভিযানে আটক করা হয় বলে জানা গেছে।

এসআই সায়মন শেখ বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 − 3 =

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

আশুলিয়ায় কেন্দ্র দখলের অভিযোগে আটক ১৩

Update Time : ০৮:৩৭:৪৩ am, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬