০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি সুবিধা পাচ্ছে ১,৭১৯ বেসরকারি স্কুল-কলেজ

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

সরকার আগামী সপ্তাহে আরও ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে। এ লক্ষ্যে ইতোমধ্যে ৬৭০ কোটি টাকা বরাদ্দ অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মাসে অনলাইনে এমপিওভুক্তির জন্য ৩ হাজার ৬১৫টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। চলতি অর্থবছরে তাদের জন্য ১৬৭ কোটি টাকা প্রয়োজন, যেখানে ইতোমধ্যে সংশোধিত বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

তালিকায় রয়েছে ৪৭১টি নিম্ন-মাধ্যমিক, ৬২৩টি মাধ্যমিক, ১০৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ১৪৫টি উচ্চ মাধ্যমিক কলেজ। এছাড়া মাদরাসা শিক্ষায় আছে ৭৮টি দাখিল, ২০২টি আলিম ও ৩৫টি ফাজিল পর্যায়ের প্রতিষ্ঠান।

শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন। গত বছরের শেষদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সরকার নীতিমালা চূড়ান্ত করার প্রস্তুতি শেষ করেছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারি সেবা হবে দ্রুত, দুর্নীতিমুক্ত এবং প্রযুক্তিনির্ভর: প্রধান উপদেষ্টা

সরকারি সুবিধা পাচ্ছে ১,৭১৯ বেসরকারি স্কুল-কলেজ

আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬