তামাকমুক্ত তরুণ সমাজ গড়ার জন্য সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন সংসদে তুলে ধরা হবে : ববি হাজ্জাজ » দৈনিক সবুজ বাংলা
০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তামাকমুক্ত তরুণ সমাজ গড়ার জন্য সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন সংসদে তুলে ধরা হবে : ববি হাজ্জাজ

তামাকমুক্ত তরুণ সমাজ গড়ে তুলতে তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ আইন আকারে পাস করা জরুরি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, সংসদে তরুণদের এই দাবি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

আজ ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত “জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও জানান, আগামী অর্থবছরের বাজেটে তামাকপণ্যের দাম কার্যকরভাবে বৃদ্ধি করার পদক্ষেপ নেওয়া হবে যাতে শিশু-কিশোরদের নাগালের বাইরে চলে যায়। এছাড়া, স্কুল-কলেজের ১০০ গজের ভিতরে কেউ তামাকপণ্য বিক্রি করতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক ড. শাফিউন নাহিন শিমুল বলেন, প্রস্তাবিত দামের বৃদ্ধি অনুযায়ী তামাকপণ্যে ৮৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব অর্জন সম্ভব, যা চলতি অর্থ বছরের তুলনায় ৪৪ হাজার কোটি টাকা বেশি।

ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম জানান, দেশে ৩ কোটি ৭৮ লক্ষ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করছেন, যার ফলে তামাকজনিত রোগে দৈনিক প্রায় ৫৪৬ জনের অকাল মৃত্যু হচ্ছে। তামাকজনিত স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ পাস হলে এই ক্ষতি রোধ সম্ভব। প্রস্তাবিত তামাক কর বাস্তবায়ন করলে দীর্ঘমেয়াদে প্রায় ১ লাখ ৮৫ হাজার প্রাপ্তবয়স্ক ও ১ লাখ ৮৫ হাজার তরুণের অকাল মৃত্যু রোধ করা সম্ভব।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

তামাকমুক্ত তরুণ সমাজ গড়ার জন্য সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন সংসদে তুলে ধরা হবে : ববি হাজ্জাজ

আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬