বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিমান চলাচল খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর » দৈনিক সবুজ বাংলা
০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিমান চলাচল খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব শক্তিশালী করতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিমান চলাচল খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধিসহ টেকসই অবকাঠামো উন্নয়নে যৌথ অঙ্গীকার আরও জোরদার করা হলো।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। চুক্তিটি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মূল লক্ষ্য হলো বিমান চলাচল খাতে বিনিয়োগ সহজীকরণ, জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদার। এই সমঝোতা স্মারক পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনার জন্য অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, চুক্তিটি স্বাক্ষরিত হওয়ায় তিনি আনন্দিত এবং আশা প্রকাশ করেন যে এটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারিত্ব ও ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিমান চলাচল খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ০৭:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬