০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারিকৃত বিশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুরু হয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রেও সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত অর্থাৎ ভোটের দিন ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে জরুরি সেবার আওতাভুক্ত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্বাচন কমিশন ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে সংবাদকর্মী, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া বিদেশগামী যাত্রী কিংবা বন্দর থেকে আসা জরুরি মালামাল পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াতের সুযোগ রাখা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই আগাম এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ইতোমধ্যে বিশেষ তৎপরতা শুরু করেছে। আজ মধ্যরাত থেকে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। নির্দেশ অমান্য করে মোটরসাইকেল চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ভোটারদের যাতায়াতের সুবিধার্থে সীমিত পরিসরে গণপরিবহন ও রিকশা চলাচলের সুযোগ থাকলেও ইঞ্জিনচালিত দুই চাকার যানবাহন পুরোপুরি নিষিদ্ধ থাকবে। জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা বেষ্টনী জোরদারের অংশ হিসেবেই এই ৭২ ঘণ্টার বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পৌর ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

আজ থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬