০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িগঙ্গাকে আবার জীবন্ত নদীতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি তারেক রহমানের

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ১০:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 12

রাজধানীর ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর ভয়াবহ দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একসময় যে নদী এলাকাবাসীর গর্ব ও আবেগের প্রতীক ছিল, আজ তা মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে। বিএনপি সরকার গঠন করলে বুড়িগঙ্গাকে আবার পরিচ্ছন্ন, জীবন্ত ও মানুষের গর্বের নদীতে পরিণত করতে অবিলম্বে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকা-৬ আসনের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এলাকার সরকারি হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানো হবে, যাতে স্থানীয় মানুষ সহজেই চিকিৎসাসেবা পেতে পারে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অঞ্চলভিত্তিক শিল্প-কারখানা স্থাপন এবং টেকনিক্যাল ও আইটি ইনস্টিটিউট গড়ে তোলা হবে।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর দেশের মানুষ আবার স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই ভোটাধিকার আদায়ের পথে বহু মানুষ আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের পতন ঘটে।

জনসভায় আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের হাতে তুলে দিয়ে তারেক রহমান বলেন, ইশরাক হোসেন শুধু একজন প্রার্থী নন, তিনি এই এলাকারই সন্তান। তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা আজীবন এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছেন। ইনশাআল্লাহ, ইশরাক হোসেনও এলাকাবাসীর সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন।

নারী শিক্ষার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনা বেতনে করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দরিদ্র ও শ্রমজীবী পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি।

কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ গঠনের জন্য শুধু ভোট দিলেই হবে না—সঠিক দল ও সঠিক নেতৃত্ব নির্বাচন করাও জরুরি।

তিনি আরও বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা ও জনগণের ভাগ্য পরিবর্তনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আগামী দিনের বাংলাদেশ গড়তে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করাই হবে বিএনপির প্রধান অগ্রাধিকার। ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের নয়, এটি দেশ গঠনের নির্বাচন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পৌর ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

বুড়িগঙ্গাকে আবার জীবন্ত নদীতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি তারেক রহমানের

আপডেট সময় : ১০:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬