১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচনকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন।

প্রধান উপদেষ্টার ভোট প্রদানকে কেন্দ্র করে গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকালীন সময়ে সরকারের শীর্ষ ব্যক্তির ভোট প্রদান প্রতীকী গুরুত্ব বহন করে। এটি ভোটারদের অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থার বার্তা দেয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত ভোট নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬