১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতা দমনে কঠোর নির্দেশ বিজিবি মহাপরিচালকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নাশকতা, সহিংসতা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপিত বিজিবির একাধিক নির্বাচনী বেজক্যাম্প পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। বিজিবির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালক নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, মোতায়েন পরিকল্পনা এবং অপারেশনাল সক্ষমতা সরেজমিনে পর্যালোচনা করেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন কার্যক্রমে তাৎক্ষণিক তল্লাশি চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় বজায় রাখতে সমন্বিত তৎপরতার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজিবি প্রধান সদস্যদের সর্বোচ্চ পেশাদারি, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না।

এছাড়া ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ভোটের দিন ও ফলাফল ঘোষণার সময় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিজিবির এই প্রস্তুতি নির্বাচন কমিশনের পরিকল্পনাকে কার্যকরভাবে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নাশকতা দমনে কঠোর নির্দেশ বিজিবি মহাপরিচালকের

আপডেট সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬