ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ছয় প্রার্থীর বিজয় নিশ্চিত হওয়ার দাবি করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে বিজয়ী ছয় প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।
দলটির ঘোষণা অনুযায়ী বিজয়ী প্রার্থীরা হলেন—
দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম
সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ
যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ
কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ
নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন
দলটির দাবি, আরও কয়েকটি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
অন্যদিকে, ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পর আসনসংখ্যা ও রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শু/সবা
























