১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আট উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রী-কে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। পাশাপাশি উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরমাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব এবং সাতটি মন্ত্রণালয়ের সচিবরা এই কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

এই কমিটি মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য একটি উপযুক্ত নকশা বা ডিজাইন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করবে। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড প্রবর্তনের ব্যবস্থা নেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে ফ্যামিলি কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না—তা পর্যালোচনা করবে কমিটি। পাশাপাশি সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ-এর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশ করবে।

সরকার আসন্ন ঈদুল ফিতর-এর আগে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। সে লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটির হাতে রাখা হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জুলুমের শিকার হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান

আট উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

আপডেট সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬