3:43 am, Friday, 10 July 2026

আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে

কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, আগামী এক বছরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়-এর সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের বৃহৎ জনগোষ্ঠী এই খাতের সঙ্গে যুক্ত। সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতকে আরও শক্তিশালী ও আধুনিকভাবে গড়ে তোলা হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী এক বছরে কৃষি পণ্যের আমদানি কমানো এবং রপ্তানি বৃদ্ধি করা সরকারের মূল লক্ষ্য। দেশের কৃষিকে এগিয়ে নিতে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি খাত অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর এবং এখানে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 4 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে

Update Time : ০৫:১৬:১১ pm, Thursday, ১৯ ফেব্রুয়ারী ২০২৬