11:04 am, Thursday, 9 July 2026

বিভিন্ন শহরে আফগানদের ড্রোন হামলা, সব ভূপাতিতের দাবি পাকিস্তানের

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিনটি শহরে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। তবে পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো জানমাল বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার বলেন, আফগানিস্তান থেকে ড্রোনগুলো অ্যাবোটাবাদ, সোয়াবিনোসেরা শহরের আকাশসীমায় প্রবেশ করে। পরিস্থিতি আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে ড্রোন বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সবকটি ড্রোন ধ্বংস করা সম্ভব হয় বলে জানান তিনি।

এর আগে আফগান তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ–এর একটি সামরিক স্থাপনাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে। আফগান পক্ষের দাবি, কাবুল, কান্দাহারপাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই পাল্টা আঘাত হানা হয়েছে।

আফগানিস্তানের পক্ষ থেকে আরও বলা হয়, ইসলামাবাদের ফয়জাবাদ এলাকা, নোসেরার একটি সেনা ক্যাম্প, জামরুদের একটি সামরিক ঘাঁটি এবং অ্যাবোটাবাদের একটি মিলিটারি কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালানো হয়।

পাকিস্তানি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখাওয়া সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলার ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ওই ঘটনার পর পাল্টাপাল্টি সামরিক হামলা শুরু হয়, যা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। পরিস্থিতি এখনও থমথমে থাকায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen + one =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

বিভিন্ন শহরে আফগানদের ড্রোন হামলা, সব ভূপাতিতের দাবি পাকিস্তানের

Update Time : ০৬:০২:২৭ pm, Friday, ২৭ ফেব্রুয়ারী ২০২৬