2:39 am, Friday, 10 July 2026

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর-এ ড্রোন হামলায় চার বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। আহতরা হলেন— আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া।

ঘটনাটি নিশ্চিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, ড্রোন হামলার পর বিমানবন্দর এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে ওই চার বাংলাদেশি আহত হন।

এদিকে, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা কিংবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পাশাপাশি অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে প্রবাসী বাংলাদেশিদের।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসীদের সর্বশেষ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − 3 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

Update Time : ০২:৪৫:৩৪ pm, Sunday, ১ মার্চ ২০২৬