হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই » দৈনিক সবুজ বাংলা
০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই

ছবি: সংগৃহীত

রিচার্ড ডনার পরিচালিত সুপারম্যান সিনেমায় লেক্স লুথরের প্রেমিকার চরিত্রে অভিনয় করা হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। সোমবার (২৩ মার্চ) ৮২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা স্টেসি সাউদার

১৯৭৪ সালে বব ফস পরিচালিত বায়োপিক লেনি-তে অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পান পেরিন। ২০১৫ সালে তার পারকিনসন রোগ শনাক্ত হয় এবং এ রোগ নিয়ে তার জীবনসংগ্রাম নিয়ে স্টেসি সাউদার একটি ডকুমেন্টারি নির্মাণ করেন, যা ২০১৯ সালে প্রদর্শিত হয়।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, পরবর্তী সময়ে তার অসুস্থতা এবং পারিবারিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়।

পেরিন লাস ভেগাসে শো-গার্ল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে লস অ্যাঞ্জেলেসে এসে অভিনয়ে যুক্ত হন। কর্মজীবনের শুরুতে ব্যক্তিগত জীবনে নানা ট্র্যাজেডির মুখোমুখি হলেও তিনি ধীরে ধীরে হলিউডে নিজের অবস্থান তৈরি করেন।

১৯৭২ সালে স্লটারহাউজ ফাইভ এবং ১৯৭৩ সালে দ্য লাস্ট আমেরিকান হিরো সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। একই সময় পিবিএস নাটক স্টিমবাথ-এ অভিনয়ের মাধ্যমে মার্কিন টেলিভিশনে সাহসী উপস্থিতির জন্যও আলোচনায় আসেন।

পরবর্তীতে সুপারম্যান (১৯৭৮) ও এর সিক্যুয়েলে লেক্স লুথরের প্রেমিকা মিস টেশমাঞ্চারের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া দ্য ইলেকট্রিক হর্সম্যান, দ্য বর্ডার, কান্ট স্টপ দ্য মিউজিক এবং হোয়াট উইমেন ওয়ান্ট-সহ নানা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

কর্মজীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে হলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন ভ্যালেরি পেরিন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই

আপডেট সময় : ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬