8:46 pm, Wednesday, 8 July 2026

রাজকীয় আয়োজনে বিয়ে করলেন বিজয়-রাশমিকা

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডারাশমিকা মান্দানা অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের উদয়পুরে একটি বিলাসবহুল হোটেলে রাজকীয় আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলুগু রীতিতে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গা বা কোডাভা রীতি অনুসরণ করে দ্বিতীয়বার সাতপাক ঘোরেন তারা।

বিয়ের আয়োজন অত্যন্ত গোপনীয়ভাবে আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে, উদয়পুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যসহ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন, এশা রেব্বারসহ চলচ্চিত্র জগতের অন্যান্য তারকা।

বিয়ের আগে অনুষ্ঠিত গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানে দর্শকরা উপভোগ করেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার গানের তালে নাচ এবং ‘পুষ্পা’ সিনেমার ভাইরাল গান ‘পিলিংস’-এর তালেও অতিথিরা নাচেন। ভেন্যু সাজানো হয়েছিল গোলাপি গোলাপ ও গাঁদা ফুলের কারুকার্যে।

বিয়ের ভোজে ছিল দক্ষিণী সংস্কৃতির ঐতিহ্য: হায়দ্রাবাদি দম বিরিয়ানি, নাটু কোডি পুলুস, মেডু বড়া, পান্ডি কারি এবং মিষ্টি হিসেবে মহীশূর পাক পরিবেশন করা হয়। অতিথিদের স্বাগত জানানো হয় ডাবের পানি দিয়ে।

বিজয় ও রাশমিকার প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই বিয়ের খবর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এখনো তারা আনুষ্ঠানিকভাবে কোনো ছবি প্রকাশ করেননি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × two =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

রাজকীয় আয়োজনে বিয়ে করলেন বিজয়-রাশমিকা

Update Time : ০৪:০৯:১৭ pm, Thursday, ২৬ ফেব্রুয়ারী ২০২৬