12:21 am, Wednesday, 27 May 2026

আবারও অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি জীবনের কঠিন এক সময় পার করছেন। ক্যারিয়ারের ব্যস্ততম সময়ে এসে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি তার মাথায় তৃতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টের মাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।

নিজের লড়াইয়ের কথা তুলে ধরে তানিয়া লিখেছেন, “৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।” তার এই বার্তা ভক্তদের মধ্যে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রথমবার তার ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে গত মার্চে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতে আবারও তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে সেখানে নেওয়া হয়।

এর আগে ১ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের ট্যাগসহ একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “আবার শুরু করি তানিয়া।”

কঠিন এই সময়ে তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − fifteen =

About Author Information

Popular Post

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলা

আবারও অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

Update Time : ০৭:১৮:৪০ pm, Friday, ৩ এপ্রিল ২০২৬