হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল » দৈনিক সবুজ বাংলা
০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

 শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানান। এ বিষয়ে আগেই একটি অফিস আদেশ জারি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপদকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা ও টিকাদান কার্যক্রম নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ও নৈমিত্তিক—সব ধরনের ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।

এ নির্দেশনা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

আপডেট সময় : ০৬:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬