ইরানের বন্দর অবরোধে ৬ দিনে ২১ জাহাজ ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র » দৈনিক সবুজ বাংলা
০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বন্দর অবরোধে ৬ দিনে ২১ জাহাজ ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে অবরোধ জারির পর গত ছয় দিনে পারস্য উপসাগর, আরব সাগর ও হরমুজ প্রণালি থেকে ২১টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দরে ফেরত পাঠিয়েছে সেন্টকোম

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বার্তায় বলা হয়, অবরোধ শুরুর পর থেকে আরব সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকা থেকে এসব জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। জাহাজগুলো মূলত ইরান-এর বিভিন্ন বন্দর থেকে রওনা হয়েছিল।

এদিকে সেন্টকোম তাদের পোস্টে ইউএসএস মাইকেল মারফি নামের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের ছবিও প্রকাশ করেছে। জানানো হয়, যুদ্ধজাহাজটি আরব সাগরে টহল দিচ্ছে এবং ১৭ এপ্রিল ছবিটি তোলা হয়েছে।

উল্লেখ্য, ইসলামাবাদ-এ মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পর ১২ এপ্রিল ইরানের বন্দর ও হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেন ডোনাল্ড ট্রাম্প

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না আসে, তাহলে অবরোধ অব্যাহত থাকবে। তিনি বলেন, কোনো জাহাজ ইরানের বন্দর ত্যাগ করতে পারবে না এবং হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ ইরানি বন্দরে প্রবেশও করতে পারবে না।

এই অবরোধের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে হাম-রুবেলা টিকা পাচ্ছে ২ লাখের বেশি শিশু

ইরানের বন্দর অবরোধে ৬ দিনে ২১ জাহাজ ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬