5:34 pm, Tuesday, 26 May 2026

বেরোবিতে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী পাচ্ছে আবাসন সুবিধা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল–এ দীর্ঘদিন ধরেই তীব্র আবাসন সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছরে পদার্পণ করলেও মোট শিক্ষার্থীর মাত্র ১০ শতাংশ আবাসিক হলের সুবিধা পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের তথ্যমতে, ৬টি অনুষদের অধীনে ২২টি বিভাগে বর্তমানে প্রায় ৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। অথচ ছেলেদের ও মেয়েদের হল মিলিয়ে মোট আসন সংখ্যা মাত্র ৮২৪টি। ফলে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীকে বাধ্য হয়ে মেস বা ভাড়া বাসায় থাকতে হচ্ছে।

বর্তমানে শিক্ষার্থীদের জন্য চালু থাকা হলগুলো হলো—

  • ছেলেদের জন্য বিজয়-২৪ হল
  • শহীদ মুখতার ইলাহী হল
  • মেয়েদের জন্য শহীদ ফেলানী হল

এ ছাড়া দুর্নীতির অভিযোগে একটি ১০ তলা ছাত্রী হলের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, আবাসন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় মেস বাণিজ্য গড়ে উঠেছে। এতে অতিরিক্ত ভাড়া, নিরাপত্তাহীনতা ও নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাঁদের। বিশেষ করে নারী শিক্ষার্থী ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা বেশি সমস্যায় রয়েছেন।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরাতুল জান্নাত ঊষা বলেন, হলের মতো নিরাপত্তা মেসে পাওয়া যায় না। অন্যদিকে মেসের খরচও অনেক বেশি, যা অনেক শিক্ষার্থীর জন্য কষ্টকর।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদিমুল হাসান বলেন, শুধু নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নয়, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর আবাসন, শিক্ষা ও গবেষণা সুবিধা উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে মাস্টারপ্ল্যান জমা দিয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন ছাত্র ও ছাত্রী হল নির্মাণের মাধ্যমে সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

8 + 20 =

About Author Information

Popular Post

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলা

বেরোবিতে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী পাচ্ছে আবাসন সুবিধা

Update Time : ০৪:৩২:০১ pm, Saturday, ২৩ মে ২০২৬