7:51 pm, Wednesday, 20 May 2026

১২ দিনের ছুটি পাচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

পবিত্র ঈদ-উল-আযহা’ উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে  সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২০মে) কলেজের ওয়েবসাইটে প্রকাশিত কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরূদ্দীন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ মে ২০২৬ থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও প্রশাসনিক ও একাডেমিক গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান থাকবে। উক্ত সময়কালে স্ব স্ব বিভাগে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ প্রতিদিন সকাল ৯:৩০ মিনিটে কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষ মহোদয়ের কক্ষে সংরক্ষিত উপস্থিতি পত্রে স্বাক্ষর করবেন এবং দুপুর ২টা পর্যন্ত নিজ নিজ বিভাগীয় দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময়েও কলেজের অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে। চলমান পরীক্ষা, ফরম পূরণ, ভর্তি কার্যক্রম এবং পরীক্ষা-সংক্রান্ত প্রশাসনিক কাজ পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 + thirteen =

About Author Information

Popular Post

১২ দিনের ছুটি পাচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

Update Time : ০৭:১৮:১০ pm, Wednesday, ২০ মে ২০২৬