আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিনেমাপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে মালিক। বহুল আলোচিত এই সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
সিনেমাটির মুক্তিকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেই উত্তেজনা আরও বাড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রোমান্টিক গানের কিছু ছবি শেয়ার করেছেন মিম।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, “‘মালিক’ সিনেমার একটি রোমান্টিক গানের কিছু ছবি। শিগগিরই আসছে।”
প্রকাশিত ছবিতে শুভ ও মিমের রোমান্টিক রসায়ন নজর কেড়েছে ভক্তদের। মিমকে দেখা গেছে গোলাপি রঙের ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে। সঙ্গে মানানসই গয়না ও খোঁপার সাজে ফুটে উঠেছে বাঙালি নারীর চিরায়ত সৌন্দর্য।
অন্যদিকে শুভকে দেখা গেছে ভিন্নধর্মী রাফ লুকে—লম্বা চুল, ঘন দাড়ি, জলপাই সবুজ শার্ট ও জিন্সে হাজির হয়েছেন তিনি।
ঈদের সিনেমা বাজারে ‘মালিক’ যে বড় আকর্ষণ হতে যাচ্ছে, সেই আভাস ইতোমধ্যেই মিলতে শুরু করেছে।
শু/সবা
সবুজ বাংলা বিনোদন ডেস্ক 

























